1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

হরিণাকুণ্ডুতে গাছের ডালে ঝুলন্ত যুবকের লাশ

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে আম গাছের ডালে ঝুলন্ত যুবকের লাশের খবর পাওয়া গেছে। উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আর্দশ আন্দুলিয়া গ্রামের মধ্যপাড়ার তোতা মিয়ার ছেলে ফিরোজ হোসেনের(৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হরিণাকুন্ডু থানা পুলিশ। ১২ আগষ্ট স্থানীয়রা জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীনতায় ভুগছিল। গতরাত ২টার দিকে আন্দুলিয়া গ্রামের মন্টু মিয়ার পুকুরের ধারে আমগাছের সাথে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহনন করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবার সূত্র আরও জানান, ফিরোজ হোসেন গত এক মাস আগেও দিনের বেলায় এমন ঘটনা ঘটাইতে যায়, আমরা জানতে পেরে তাকে আত্মহনন থেকে তখন নিবৃত্ত করি।

মৃত্যু ফিরোজ হোসেনের বোন তাপসী জানান সে দীর্ঘদিন ব্রেনের সমস্যায় ভুগছিলেন। আমার ভাই রাতে তার প্রাকৃতিক কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি।পরে আমরা অনেক খোজাখুজি করি একপর্যায়ে আমার চাচা সকালে পুকুরের ধারে আমগাছের ডালে ঝুলতে দেখেন। এব্যাপারে আমারা কারো সন্দেহ করছি না।
ঘটনার সত্যতা স্বীকার করে তাহেরহুদা ইউপি সদস্য মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, এটা একটা আত্মহত্যাজনিত ঘটনা।
এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে দ্রুত পৌছিয়ে ঝলন্ত লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই আমাদের ধারণা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.