মানিকগঞ্জে ২১০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৭ আগস্ট রাত ১০টার দিকে শিবালয় থানাধীন ভাওয়ালকান্দি এলাকার মো. নজিম উদ্দিনের মুদি দোকানের সামনে, টেপড়া হইতে উলাইলগামী পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের মো. আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে মো. নাঈম (২৬), আমডালা গ্রামের মৃত হরেন চন্দ্রের ছেলে সুধাংশ সরকার (৩০), হরিরামপুর উপজেলার কোটকান্দি কুঠিরহাট গ্রামের মো. লালন দেওয়ানের ছেলে মো. শামীম দেওয়ান (২৭), জুনিকালসা গ্রামের সাবেক মেম্বার মো. শাহাজাহানের ছেলে মো. রাজা মোল্লা (৪৫), কাতরাসিন গ্রামের মো. জিলাল উদ্দিনের ছেলে মো. রাজীব মিয়া (২৮) এবং রুপসা গ্রামের আক্তার হোসেনের ছেলে রানা আহাম্মেদ (২৯)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেনের দখল থেকে ১০০ পিস, মো. নাঈমের দখল থেকে ৫০ পিস, সুধাংশ সরকারের দখল থেকে ৩০ পিস, মো. শামীম দেওয়ানের দখল থেকে ২০ পিস এবং মো. রাজা মোল্লার দখল থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা। এছাড়া মো. রাজীব মিয়া ও রানা আহাম্মেদ মাদক বিক্রিতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,
“মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।”