1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টেকনাফে সামুদ্রিক মাছ ও অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ আটক-১৭

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীতে সামুদ্রিক মাছ ও অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৭ জন জেলেকে আটক কোস্ট গার্ড।

৮ আগস্ট বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৭ আগস্ট সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি, মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মাছ ২০% ভ্যাট সহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.