1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনতার জাগরণ – আব্দুল কাইয়ুম চৌধুরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এবং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, ১৬ বছর পর ঘোষিত বিদ্রোহের মধ্য দিয়ে যে লক্ষ্য পূরণ হয়েছে, তার পেছনে ছিল একটি বড় স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে সিলেটের দক্ষিণ সুরমা লাউয়াইস্থ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার এর সভাপতিত্বে ও সহ অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েছ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের সহ অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, এম এ আজিজ, রোমানা সুলতানা, শিরীনা বেগম, তাসলিমা বিলকিস, সাবিনা ইয়াসমিন, রফিকুল মুরসালিন, হুমায়ূন কবির জুয়েল, প্রভাষক সুমনা আক্তার, ইমান আলী ইমন, নাসরিন আক্তার, রামীন আহমদ, মুকুল চন্দ্র রায়, জসীম উদ্দীন, ইমরান আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.