1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

আজ থেকে কুয়েটের ক্লাস শুরু।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

অবশেষে পাঁচ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে। আজ ২৯ জুলাই সকালে কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন। দীর্ঘ দিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এর আগে ২৮ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী ক্লাস শুরু করার নির্দেশ দেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসুচি তিন সপ্তাহের জন্য স্থগিত করেন। জানাগেছে, গত দুই দিন ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কয়েকদফা বৈঠক করেন। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসুচি তিন সপ্তাহের জন্য স্থগীত করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি – প্রো – ভিসি এবং ছাত্র কল্যান পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলমকে অপসারন করে শিক্ষা মন্ত্রনালয়। এর পর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ হযরত আলীকে অন্তবর্তী ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষক লাঞ্চিতের বিচার দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। এভানে অস্থিতিশীল পরিস্থিতিতে গত ২৯ মে খুলনা ত্যাগ করেন অধ্যাপক ড. হযরত আলী। এরপর ২২ মে তিনি পদত্যাগ করেন ভিসির পদ থেকে। তবে দুই মাস দুই দিনের মাথায় ভিসি নিয়োগ হলেও কুয়েটের ক্লাস পরিক্ষা বন্ধ ছিল পাচ মাস ১০ দিন। সর্বশেষ বৃহস্পতিবার ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালীকে কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার ২৫ জুলাই সন্ধ্যায় কুয়েটের প্রশাসনিক ভবনে ড. মোঃ মাকসুদ হেলালী যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.