1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দীঘিনালায় বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ বিভাগের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, ঘুষ-দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে এবং কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ।

দুপুর ২ টায় দীঘিনালা সরকারি কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের আয়োজন করে ভুক্তভোগীসহ সর্বস্তরের জনতা। মানববন্ধনে অংশগ্রহণ করে দীঘিনালার ৫ টি ইউনিয়নের শতাধিক মানুষ।

মানববন্ধনে বোয়ালখালি বাজারের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোবারক খান মহিন, মোঃ রুহুল আমিন, মোঃ আল-আমিন হাওলাদার ও মোঃ আশরাফুল সহ আরও অনেকেই।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন ” দিনের পর দিন বিদ্যুৎ বিভাগ লাইন বন্ধ রাখেন এবং মিটারের ইউনিটের চেয়ে অধিক বিল করেন। টাকা না দিলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এক পাও এগোয় না এবং কাজ করে দেয়না। নতুন মিটার নিতে সংযোগ দিতে গেলে সরকারি ফির চেয়ে অধিক টকা দিতে হয়। তাদের সাথে বিদ্যুৎ এর সমস্যা নিয়ে কথা বলতে গেলেই ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গুণতে হয়।

মানববন্ধনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন বিদ্যুৎ বিভাগের এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে আগামী এক সপ্তাহের মাধমে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের হুশিয়ারি করে বলেন তারা যদি সংশোধন না হয় তাহলে কঠোর আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হবে এবং ব্যাগ গোছানোর সময় পাবেন না। এসময় তিনি ভুক্তভোগীদের পক্ষ থেকে ১২ দফা দাবি উপস্থাপন করেন এবং মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধন শেষে গণস্বাক্ষর নেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিপ্রদান করা হয়। এতে অবিলম্বে বিদ্যুৎ বিভাগে দুর্নীতিবাজদের অপসারণ ও সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.