1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত সংঘর্ষ, গুরুতর আহত ৫, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর তেলিপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এক ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ মোশরেকুল ইসলাম নবাবগঞ্জ থানায় দেওয়া অভিযোগপত্রে জানান, ২০ জুলাই ২০২৫ ইং তারিখ দুপুর ১২টার দিকে তার পিতা মোঃ এরশাদ আলী নিজ জমিতে গেলে অভিযুক্তরা সেখানে বেআইনি ড্রেন নির্মাণ করে জমির ক্ষতি করছিল। এতে বাধা দিতে গেলে অভিযুক্ত মোঃ আঃ রশিদ (৫০), মোঃ শাহিনুর ইসলাম (৩৫), মোঃ জাহিদুল ইসলাম (৫০), ও মোছাঃ নুর নাহার (৩০) মিলে তার পিতার ওপর কোদাল, রামদা, ছুরি ও কুড়াল দিয়ে হামলা চালায়।

একপর্যায়ে ভুক্তভোগী মোশরেকুল ইসলাম নিজে তার পিতাকে বাঁচাতে গেলে তাকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আহত অবস্থায় তাদেরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে তাদের দাদী (১নং আসামির মা) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁচাতে গেলে তাকেও কানে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়। একইভাবে তার দাদা মোঃ আনছার আলী (৬৫) ও মা মোছাঃ মুর্শিদা খাতুনকেও মারপিট করা হয়। অভিযোগ রয়েছে, মারধরের সময় ভুক্তভোগীর মাকে প্রায় বিবস্ত্র অবস্থায় পিটানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অভিযুক্তরা তাদের বাড়িতে ঢুকে ঘরের আসবাব ভাঙচুর করে, ড্রয়ার ভেঙে নগদ ২ লক্ষ টাকা, প্রায় ৩.৮ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা) এবং গুরুত্বপূর্ণ নথিপত্র (এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, জমির দলিল ইত্যাদি) লুট করে নিয়ে যায়। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও ছবি রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.