1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।   ২১ জুলাই সকালে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী জেলে ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার (২০ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এর চৌকস দল ছদ্মবেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জনৈক সুলতান আহাম্মদের ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের নৌকার ভেতর থেকে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন’সহ চারজন মাদক কারবারীকে আটক করে। এই সময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হল- আবদুল হাকিমের পুত্র মো. আব্দুস সালাম (৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মো. আব্দুল্লাহ (৩৫), মৃত আহমদ হোসেনের পুত্র মো. নজরুল ইসলাম প্রকাশ কালু(৩৪), মৃত অলি আহমদের পুত্র মো. সামছুল আলম (৫২)। এরা সবাই টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলীর বাসিন্দা।

উদ্ধারকৃত আলামত’সহ আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.