1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ধুনট স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন বৃক্ষ রোপণ, গরু,টিন, সেলাই মেশিন বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মান্যবর জেলা প্রশাসক, বগুড়া জনাব হোসনা আফরোজা স্যার গত ১৭জুলাই তারিখে ধুনট উপজেলার সরকারি দপ্তরসমূহ পরিদর্শন করেন। সকালে চলমান এইচএসসি/সমমান পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরে ধুনট থানা পরিদর্শন শেষে ধুনট পৌরসভার স্ট্রিট লাইট প্রকল্পের শুভ উদ্বোধন করেন। নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন শেষে বিদ্যালয়কে দুটি ফুটবল প্রদান ও স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন। নিমগাছী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর, বাছুরের জন্য দানাদার খাদ্য ও ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ (ডেস্কটপ কম্পিউটার, স্কুল বেঞ্চ, ডাস্টবিন, ফুটবল), মহিলাদের মাঝে সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ করেন। বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুরণন (মুক্তমঞ্চ) ও ইউএনও বাংলোতে নির্মিত প্রশান্তি-ঘর (গোলঘর)-এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউএনও বাংলোতে বৃক্ষরোপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.