1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

আমি অধরা বলছি…

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

আমি অধরা…
নামটার মতো মেলেনি জীবনের মানে,
তবু প্রতিদিন সেই নামেই
নিজেকে ডাকি সাহস দিয়ে।

বিয়ের ঘরটা সাজানো ছিল—
তবুও যেন কিছু ছিল শূন্য,
ভালোবাসার বদলে পেয়েছি বোঝা,
মমতার বদলে পেয়েছি কাঁটা-ছোঁয়া।

আমার বাবা নেই—
তাই “বাবা” নামটা আমি নিজেই হতে শিখেছি,
ভাইটা আছে,
তবু যেন নেই—
তার দায়িত্বহীনতা আমাকে আরও পরিণত করে দিয়েছে।

আর মা…
সে তো এখন আমার শিশুর মতো,
তাকে বাঁচিয়ে রাখতে হয়
নিজেকে ভুলে গিয়েও।

রাতে যখন সবাই ঘুমায়,
আমি জেগে থাকি—
ভবিষ্যতের ভাঙা দরজায়
এক চিলতে আশার আলো খুঁজি।

আমি ভাবি—
পড়বো, শিখবো,
নিজের পায়ে দাঁড়াবো,
শুধু নিজের জন্য নয়—
আমার মায়ের চোখের জল মুছাতে।

আমি অধরা…
তবুও ধরা দিতে চাই সময়কে,
নতুন করে গড়তে চাই
ভবিষ্যতের মানচিত্র।

কেউ আমাকে দেখে ভাবতে পারে—
“এত কষ্ট নিয়ে কীভাবে বাঁচে!”
তাদের বলি—
আমার ভেতরেই জ্বলছে এক দ্বীপ,
যে আলো শুধু আমাকে নয়—
অন্য মেয়েদেরও সাহস জোগাবে।

আমি অধরা,
ভেঙে যাইনি,
শুধু নিজেকে গড়ে নিচ্ছি একটু একটু করে—
একদিন, ঠিকই চিনবে সবাই…
এই নামটা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.