1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমন্বয়ক রাকিবকে ছাত্রদল থেকে বহিষ্কার

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদ গোপন করা, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রদল নেতার উপর হামলা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সাংগঠনিক দায়িত্বের চরম অবহেলার নানান অভিযোগে,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরার ,কালিগঞ্জ উপজেলা শাখার  সাবেক ছাত্র সমন্বয়ক  রাকিব হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৭জুলাই  কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম এবং সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিব হোসেন কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি এর আগে ২০১৯ সালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মথুরেশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি এবং পরবর্তীতে গত ৭ জানুয়ারি  দেওয়া জাতীয় নাগরিক পার্টি কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসাবে দায়িত্ব পালনে ছিলেন। এ সব রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পরিচয়  গোপন করে ২০২২ সালে মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাম অন্তর্ভুক্ত করেন। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল ছাত্র নেতারা জানান জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতে পালিয়ে যাওয়ায় সুযোগ সন্ধানী ধুরন্ধর রাকিব হোসেন উপজেলা ছাত্র সমন্বয়ক পরিচয়ে তার ক্যাডার বাহিনী নিয়ে উপজেলা জুড়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে ভাড়া সিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আছিয়া নামক এক বালু ব্যবসায়ীর নিকট থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সুযোগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ এন ও), ও  এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রায় অর্ধ লক্ষ টাকা চাঁদা আদায় করে। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড ঘটনাস্থলে যেয়ে ওই বালু ব্যবসায়ীকে না পেয়ে বালু উত্তোলনের মেশিন জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত মেশিন ছাড়ানোর জন্য বালু ব্যবসায়ী আছিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আসলে সমন্বয়ক রাকিব তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে নিজের চাঁদা নেওয়ার বিষয়টি রিপনুজ্জামান নামে এক বিএনপি নেতার ঘাড়ে চাপিয়ে তার  নাম বলতে বলেন। বিষয়টি নিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের জিজ্ঞাসাবাদে পরস্পর বিরোধী বক্তব্য থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল গত ২৬ জুন তদন্ত করে উচ্চতর আদালতে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে একটি চিঠি দেন সমন্বয়ক রাকিবকে। সুষ্ঠু প্রতিকার না পেয়ে ভুক্তভোগী আছিয়া নামক ঐ বালু ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে আসল সত্য প্রকাশ  করলে তৎকালীন সমন্বয়ক রাকিবকে নিয়ে হইচই পড়ে যায়। এ ছাড়াও ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য হাসিবুর রহমান হৃদয়ের উপর সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগের তদন্ত-পূর্বক সত্যতা যাচাইয়ে প্রমাণ মেলায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা থেকে প্রাথমিক সদস্যপদ সহ তাকে স্থায়ী ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা নেতৃবৃন্দ জানান। এ বিষয়ে সাবেক ছাত্র সমন্বয়ক, ছাত্রদল নেতা রাকিব হোসেনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন এটা আমার বিরুদ্ধে দীর্ঘ দিনের একটি পরিকল্পিত চক্রান্তের বহিঃপ্রকাশ। তিনি ছাত্রলীগ ও চাঁদাবাজির বিষয়টিতে জড়িত নয় বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.