1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

‘শহীদের রক্ত, বৃথা যেতে দিব না’; ‘সাগর ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’ ইত্যাদি স্লোগানে ময়মনসিংহের সন্তান শহীদ সাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের সর্বস্তরের জনগণ। ১৯ জুলাই সকালে ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে নির্মিত শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ময়মনসিংহে চব্বিশের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ তরুণ রিদওয়ান হোসেন সাগরের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল ইসলাম, শহীদের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

আয়োজনে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় রিদওয়ান হোসেন সাগরের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়। তার সাহসিকতা ও অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে ময়মনসিংহের চব্বিশের গণ-আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন স্লোগানে এবং প্রতীকী অবয়বে শহীদ সাগরকে জীবন্ত করে তুলেন। উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে জনগণের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন চলাকালে রিদওয়ান সাগর ময়মনসিংহে শহীদ হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.