ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টংগী ও উত্তরবঙ্গ থেকে সাভার আশুলিয়া হয়ে ঢাকাগামী পরিবহন চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ স্থল উত্তরার আব্দুল্লাহপুর সড়ক। এই সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা-ঘাট। এতে ভোগান্তির স্বীকার পরিবহন, যাত্রী ও পথচারীরা। ১৮ জুলাই সরজমিনে গিয়ল দেকা যায় গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এ সড়ক। এখনো রাস্তায় পানি। পানির কারনে রাস্তার উঁচুনিচু সমান হয়ে গেছে। সমান রাস্তা খুঁজতে গিয়ে যানবাহন চলছে ধীর গতিতে। বাড়ছে যানজট। গাড়ির চাকার কর্দমাক্ত পানি গায় পথচারীদের গায়ে লাগছে।
আব্দুল আউয়াল নামে এক পথচারী বলেন, আমি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম। একটি প্রাইভেটকারের চাকার ময়লা পানি গায়ে লেগে পোশাক নষ্ট হয়ে যায়।
রিয়াদ নামে এক বাস ড্রাইভার বলেন, রাস্তায় পানি জমলে খাদ চেনার উপায় থাকেনা কারোই। আবার হটাৎ ব্রেক করতে গেলে যাত্রীরা আঘাত পায়, তখন ড্রাইভারকে গালমন্দ করে। স্থানীয়রা জানান, রাস্তার বেহাল দশার কারনেই বাড়ছে দূর্ঘটনা ও জানজট। দীর্ঘক্ষণ জানজট লেগে থাকার কারনে ছিনতাইকারীরা সেই সূযোগ