1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নরসিংদীর পলাশে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গণতন্ত্রপ্রেমী তরুণদের স্মরণে নরসিংদীর পলাশ উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ জুলাই সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পলাশ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সিদ্দিকী। আলোচনা সভায় বক্তারা বলেন, “জাতীয় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে জীবন উৎসর্গকারী তরুণ শহীদরা আমাদের জাতির গর্ব। তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ন্যায় ও সাম্যের চেতনা বাঁচিয়ে রাখতে এই ত্যাগ অনুপ্রেরণার উৎস।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, পলাশ উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল সাত্তার, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর কবির, এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম রাকিব, ঘোড়াশাল পৌর জামায়াত ইসলামের আমির অধ্যাপক ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন পলাশ উপজেলার সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম পলাশ উপজেলার সভাপতি মাওলানা নোমানুল করিম। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.