1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

প্রাকৃতিক দুর্যোগ ও লবনাক্ততার কারনে উপকুলের মানুষ শহরমুখী হচ্ছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

নগর পরিবেশ ব্যবস্থাপনা পরিষেবা সম্পর্কিত সহযোগীতা প্লাটফর্ম ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি, কেডিএ, ডিওই, বিএফডি, পার্টনার এনজিও, নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা সহ সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও লবনাক্তের কারনে উপকুলীয় অঞ্চলের মানুষ শহরমুখী হচ্ছে। এবং শহর অথবা শহরতলীতে অপরিকল্পিতভাবে বসবাস করছে। অনেকেই আবার উম্মুক্ত স্থান সহ খাল ও ড্রেনে বর্জ্য ফেলছে। ফলে ভরাট হয়ে যাচ্ছে প্রাকৃতিক জলধার সমুহ। হ্রাস পাচ্ছে সবুজায়ন। এ পরিস্থিতি থেকে উওরনের প্রথম ধাপ হিসেবে প্রাথমিক শিক্ষায় সবুজায়ন ও জলধার সংরক্ষণ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার উপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নত দেশগুলি তাদের বনাঞ্চল ও প্রাকৃতিক জলধার কিভাবে সংরক্ষণ করছে সেবিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমগ্র জনগোষ্ঠীকে সচেতন করা গেলে বিদ্যমান পরিস্থিতি থেকে ধাপে ধাপে উওরন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। জার্মান ভিত্তিক দাতা সংস্থা” জিআইজেড এর সহযোগিতায় ” সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তমুলক শহর ( এলআইসিএ) প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তর এবং দাতা সংস্থা জিআইজেড যৌথভাবে খুলনা মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সহযোগীতা প্লাটফর্মটি নগর পরিবেশ ব্যবস্থাপনা ও পরিষেবা সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরন এবং সমাধান কল্পে একটি রুপ রেখা প্রনয়ণ করবে। যা স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করনে এবং সুন্দর খুলনা গড়তে সহায়ক হবে বলে সভায় জানানো হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক এফ এম তফসিরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের শিক্ষক ড. তুষার রায়, কেসিসির চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, কেডিএর প্লানিং অফিসার আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো: মঈনুল হক, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজজ্জামান, বিশ্ব স্বাস্য সংস্থার প্রগ্রাম অফিসার আসিফ আহমেদ, জিআইজেড আরবান রিজিওনাল এডভাইজার আবু মুজাফফার মাহামুদ ও প্রকল্প কর্মকর্তা আতিয়ার রহমান, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ সহ বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকার সমাজকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.