1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে মুখমুখি সংঘর্ষে আহত ২, যানজট ২ কিলোমিটার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  দুপুরে ২টার সময় রাজৈর থানার কামালদী এলাকায়। হানিফ পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৭৮০২) ও পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারটেক করার সময় পিকআপ ভ্যান কে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা দুই আরোহী, ১ শাকিব (২৩), পিতা: নান্নু শেখ, ২ আমির হামজা (১৮), পিতা: অজ্ঞাত, উভয়েই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা, তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, প্রায় ১ঘন্টা পর যান চলাচল নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ জানান ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.