1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না নরসিংদী জেলা ছাত্রদল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এ সময় বলেন, “তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য কিছুতেই বরদাশত করা হবে না। ছাত্রদল রাজপথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণার উৎস। তার বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কেউ সফল হতে পারবে না। যারা আদালত, আইন ও প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

বিক্ষোভ মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বক্তারা বলেন, তারেক রহমান দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক, তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে।

নরসিংদী জেলা ছাত্রদল জানিয়ে দিয়েছে, আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা আগামীতেও সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.