বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল ৪ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।আব্দুল বাতেন শিকদারের বসত বাড়ির জানালা ভেঙ্গে ইষ্টিলের আলমিরার দরজা ভেঙে মূল্যমান দলিলের ফাইল,১ ভরী স্বর্ণালঙ্কার ১০ ভরি রৌপ্য সহ নগত ২৩০০০ টাকা নিয়ে যায়। বাতেন শিকদারের স্ত্রী নাজমা বেগম বলেন, আমি পার্শ্ববর্তী ভালুকসী গ্রামে বাবার বাড়িতে ১০/৭/২০২৫ তারিখে বেড়াতে যাই,১৩ তারিখ সকাল ১০ ঘটিকায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসি। আসার পরে ঘরের পশ্চিম পাশের দরজা খুলে ঘরের ভিতরে ঢুকতে গেলে পাশের জানালা ভাঙ্গা দেখতে পাই। পরে ঘরের ভিতরে ঢুকে দেখি জামা কাপড় অগোছালো স্টিলের দরজা এবং স্টিলের বক্স ভাঙ্গা । বক্সের ভিতরে থাকা মূল্যবান দলিল পত্র সহ ফাইল ১ ভরি স্বর্ণালংকার, একটি ১০ ভরি রৌপ্যর সেটসহ নগদ ২৩০০০ হাজার টাকা পাওয়া যায়নি। ভুক্তভোগী ঐ নারীর দাবি, আমার এই মূল্যবান সম্পদ চোর চক্র চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী নাজমা বেগম জানান, থানায় এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। থানার ডিউটি অফিসার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।