1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। শনিবার ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যাক্তি নিহত হন। নিহতের নাম মোঃ শফিকুল ইসলাম (৪৫) । তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপবেশ করে অবৈধভাবে ভারতীয় চোরাই গরু আনতে যায় শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে চোরাকারবারিরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ভারতীয় সীমান্ত বাহিনী চোরাকারবারীদের উপর গুলি চালালে সেই গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে। তিনি আরোও বলেন, রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.