1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী, ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরিশ্রম, অধ্যবসায় ও মেধার যথার্থ স্বীকৃতি আজকের এই সাফল্য। তোমাদের এই অর্জন ভবিষ্যতের স্বপ্ন পূরণে প্রথম ধাপ। আগামী দিনগুলোতে আরও মনোযোগ ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে তোমাদের এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “এই সাফল্যে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তোমাদের এ অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, এটাই আমার প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সহিংস রাজনীতি থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। আবুল ফয়েজ বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর নেতৃত্ব দেবে, তাই নিজেদের গড়তে হবে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।” তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “পালংখালীর মাটি ও মানুষের কল্যাণে যুবদল সবসময় সচেষ্ট থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.