1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ভাঙ্গুড়ায় বাড়ির সম্পত্তি বিরোধ নিয়ে সৃষ্ট হামলায় আন্তঃসত্তা নারীসহ আহত ১০

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত দিলপাশার ইউপি’র দিলপাশার গ্রামে  দুপুরে বাড়ির সম্পত্তি নিয়ে সৃষ্টবিরোধে উভয় পক্ষের অন্তঃসত্তা নারীসহ দশজন আহত হয়
এক ভূক্তভোগি পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউপি’র দিলপাশার গ্রামের মৃত যতীন্দ্রনাথ বর্মণের ছেলে দিপু বর্মনের সংঙ্গে একই গ্রামের প্রতিবেশী মৃত মাহতাব উদ্দিনের ছেলে তফিজ উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সম্পত্তির মালিকানা ও সীমান নিয়ে বিরোধ চলে আসছিল।ঘটনার দিন শুক্রবার দুপুরে বাড়ির সম্পত্তির মালিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।এক পর্যায়ে লাঠি-সোঁটানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নারী-পুরুষ আহত হয়ে গুরুতর ৫জন হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় একপক্ষ দিপু বর্মণের ছেলে সনৎ বর্মণের অন্তঃসত্তা স্ত্রী স্বর্ণা বর্মণ(২৫),অপর ছেলে সুজন বর্মণের স্ত্রী বিথি বর্মণ(২২) এবং দু’পুত্র সনদ বর্মণ(৩০) ও সুজন বর্মণ(২৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
দিপু বর্মণ জানান, তাদের প্রায় দু’যুগ পূর্বে ক্রয় করে খাজনা-খরিচ করে বাসবাস করা এ্যাজমালি বাড়ির সম্পত্তির মধ্যে কিছু সম্পত্তি ক্রয় করেন, সাবেক মাগুড়া এবং বর্তমান দিলপাশার গ্রামের প্রতিপক্ষ মৃত মাহতাব উদ্দিনের ছেলে তফিজ উদ্দিন, স্ত্রী মুক্তি খাতুন।ঘটনার দিন তফিজ উদ্দিন,স্ত্রী মুক্তি খাতুন, ছেলে আমিরুল ইসলাম এবং অপর ছেলে তহিদুল ইসলাম গং লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রনিয়ে বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে সদস্যদের মারপিট করে জঘম করে।এ সময় তারা বসতভিটায় নির্মিত ঘরদরজা, আসবাবপত্র সহ অন্যান্য মালামাল ভাংচুর ও বিনষ্ট করে এবং ।এ ব্যাপারে দিপু বর্মণের ছেলে সনদ বর্মণ বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরী করে(জিডি নং-২৯০)।এ ঘটনার পর থেকে দিপু বর্মণের পরিবারটি নিরাপত্তাহিনতায় বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রায় নিয়েছে।
ভাঙ্গুড়া থানায় দায়ের কৃত সাধারণ মালমার তদন্ত কর্মকর্তা উপ-সহকারি পরিদর্শক মোঃ জালাল উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত করে উর্ধতন কর্তপক্ষকে আইনী সহায়তায় প্রতিবেদন জমা দেওয়া হবে।
অপর পক্ষ, তফিজ উদ্দিন জানান, গত ১৮ফেব্রুয়ারী-২০২৫সালে দিলপাশার গ্রামের মৃত হৃদয় বর্মণের স্ত্রী শ্রী মতি বন্দনা বর্মণের নিকট থেকে বিক্রয় কবলা(দলিল নং ২৯৯)দলিল মূলে জমিক্রয় করেন। প্রতিপক্ষ দিপু বর্মণ ওই ক্রয়কৃত সম্পত্তি অবৈধ ভাবে দখল করে আসছে।ঘটনার দিন দুপুরে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই সম্পত্তিতে গেলে প্রতিপক্ষ দিপু গংদের মারপিটে তফিজ উদ্দিন(৫৩),স্ত্রী মুক্তি খাতুন(৪৭),ছেলে আমিরুল ইসলাম(২৩),ছেলেবউ বিথি খাতুন(২৫)সহ চারজন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আর এম ও) আলামিন হোসেন জানান,শুক্রবার বিকালে আহত নারী-পুরুষ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।তবে এখন তারা শঙ্কামুক্ত রয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.