1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সিলেট নগরীতে নিষিদ্ধ রাজনৈতিক দল সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সিলেটের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

৮ জুলাই রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনী রোডস্থ এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রদীপ রায় আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের সময় ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়েছিলো। তবে পুলিশের চার্জশীটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। এছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার একজন খুন হন। এই মামলায়ও তাকে আসামি করা হয়েছিলো। সুনামগঞ্জ শহরে গত বছরের ৪ আগষ্ট সকাল-১০.০০ ঘটিকা থেকে ফ্যাসিষ্ট আওমীলীগ সরকার নামানোর আন্দোলনে মুক্তিকামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র, জনতা ও সাধারণ লোকজদের উপর হামলার ঘটনায় প্রদীপ রায়কে ২১ নং আসামী করা হয়। তিনি দীর্ঘদিন তার জন্মস্থান দিরাই থেকে পালিয়ে গিয়ে সিলেটের এই লন্ডনী পাড়ায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।

প্রদীপ রায় বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে দিরাই শাল্লায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিতও ছিলেন তিনি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপরে সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ প্রদীপ রায়কে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ও তিনি জানান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.