1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

১০ জুলাই  ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ভোর ৪টা ৩০ মিনিটে মাধবদী থানাধীন খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পশ্চিম পাশের পাকা রাস্তায় একটি সন্দেহজনক নীল-হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পিকআপটির বডির নিচে গোপন চেম্বারে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়িচালককে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।

মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.