1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খুলনায় ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্ধোধন

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা বিভাগীয় বৃক্ষ মেলা অভিযান ও বৃক্ষ মেলার উদ্ধোধন বিকালে সার্কিট হাউজ মাঠে টেনিস গ্রাউন্ডের পাশে অনুষ্ঠিত হয়। বৃক্ষ মেলার উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার বলেন, সবুজ প্রানবন্ত ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবুজ বিপ্লবের বিকল্প নেই। এই বিপ্লবের সফলতা আনতে গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। তিনি বলেন, সরকারি ভুমি গুলোতে বনায়ন করে পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষনে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের এ অঞ্চল পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে। বনের গাছ যেন অযথা কাটা না হয় সেদিকে নজর দিতে হবে। সবুজ বাংলাদেশের স্বপ্ল বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে। খুলানার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মাদ রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম অ্যান্ড অবস) আনিসুজ্জামান ও নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় মোট ৬১ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলা তিন সপ্তাহ পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.