1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

৬দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ৮জুলাই বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা কয়েক ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেন।

এসময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিঞ্জান) সংযোগ ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারাদেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষনা দেন তারা।২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠন উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.