1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিলেট চলমান পরিবহন ধর্মঘট স্থগিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহারসহ ৬ দাবিতে সিলেটে চলমান পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৮ জুলাই দুপুর দেড়টার দিকে সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে সিলেট বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। বেলা তিনটার দিকে বৈঠক হওয়ার কথা। ৬ দফা দাবি আদায় বিষয়ে বৈঠকে আলোচনার পর এ বিষয়ে চু‚ড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সিলেটের সব পাথর মহাল (কোয়ারি) ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর মহাল খুলে দেওয়া, বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণ পরিবহনের ওপর আরোপিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার, সিলেটের সব স্টোন ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, বিদ্যুতের মিটার ফেরত, ভাঙচুরকৃত মিলের ক্ষতিপূরণ, গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর-বালুর ক্ষতিপূরণ ও বালু-পাথরসহ পণ্যবাহি গাড়ির চালকদের হয়রানি না করা এবং সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার সহ
৬টি দাবি আদায়ে ধর্মঘট আহবান করা হয়েছিল।শ্রমিক নেতারা তাদের দাবি মানার আশ্বাস পেলে। তারা তাদের কর্মসূচি স্থগিত করেন।

সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া বলেন বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন ও সিলেটের রাজনৈতক নেতৃবৃন্দের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়েছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.