1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি প্রদাণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে তার বন্ধু ও স্বজনরা।  সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি প্রদাণ করা হয়।এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের ব্যানারে বিক্ষোভ মিছিলে ঝিনাইদহের বন্ধু, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান করেন সুদীপ এর ছোট কাকা তপন জোয়ারদার। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ এবং সিভিল সার্জন ডা মোঃ কামরুজ্জামান স্বারকলিপি গ্রহণ করেন।উল্লেখ্য যে, শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় সুদীপ জোয়ারদারের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তারা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে সুদীপের মরদেহ সৎকারের প্রয়োজনীয় তদবির চালায়। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বন্ধুরা সুদীপের পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। এরপর তারা পুলিশের নিকট মরদেহ ময়নাতদন্তের জন্য অনুরোধ করে। পুলিশ সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.