1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আগুনে ভস্মীভূত কোনাবাড়ি ভাগা বাজার, পুড়ে ছাই বহু দোকান ও পণ্যের মালামাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের কোনাবাড়ি এলাকার ভাগা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বহু দোকান ও মূল্যবান পণ্যের মালামাল। ৬ জুলাই  ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে স্থানীয়রা জানান, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন দোকানে।

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছিল অধিকাংশই। দোকানগুলোতে থাকা অসংখ্য পণ্য আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, টাকার অঙ্কে এই ক্ষতি কোটি টাকায় পৌঁছাতে পারে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভাগা বাজারের এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের সব স্বপ্ন আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, ক্ষয়ক্ষতির ভয়াবহতা এলাকার সাধারণ মানুষের জীবন ও জীবিকায় বড় আঘাত হেনেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.