1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে চরবাসী: রাহাতপুর বালুমহালের ইজারাদার তুলছে বালু অন্য চরে

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার অবহেলিত চরাঞ্চলের মানুষ পড়েছে চরম বিপদের মুখে। ইজারা নেওয়া জায়গা ফেলে অন্য চর থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতে চরের জমি ধসে যাচ্ছে, ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন অসহায় চরবাসী।
দৌলতপুর উপজেলার রাহাতপুর বালুমহাল ৭ কোটি ৫০ লাখ টাকায় ইজারা নিয়েছে মেসার্স প্রিন্স কনস্ট্রাকশন, যার মালিক মো. মোস্তাফিজুর রহমান। অথচ ইজারার নির্ধারিত স্থান বাদ দিয়ে প্রতিষ্ঠানটি দিনের পর দিন অবৈধভাবে বালু তুলছে বাগুটিয়া ও ফকিরপাড়া চরের বিভিন্ন এলাকা থেকে।
চরবাসীরা অভিযোগ করেন, সে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয়ে এবং তার সহযোগী মোঃ হারুন (তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) এই অবৈধ বালু উত্তলোন করে যাচ্ছে।
এই অবৈধ বালু উত্তোলন চলে নিরবচ্ছিন্নভাবে। কাটার মেশিনের শব্দে কেঁপে উঠে চারপাশ। নদীর পাড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। বেশ কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাগুটিয়া ইউনিয়নের নায়েব বলেন, “প্রিন্স কনস্ট্রাকশন রাহাতপুর বালুমহাল ইজারা নিয়েছে। অন্য চরে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মানোয়ার হোসেন মোল্লা বলেন,
“বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” চরের মানুষের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। নয়তো চরের অস্তিত্ব, মানুষের বসতভিটা, ফসলের মাঠ সবকিছু হারিয়ে যাবে।
তাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি, সুষ্ঠু বালুমহাল ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
এখন সময়, চরবাসীর পাশে দাঁড়ানোর। তাদের চোখের পানি যেন আর নদীর পানিতে মিশে না যায়। বালু খেকোদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এটাই সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.