1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন– এড. নুরুল ইসলাম নুরুল

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

বাংলদেশ জাতীয়তাবাদি দল বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে হাজারো মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন,ধনপুন ইউপি,দক্ষিণ বাদাঘাট ইউপি ও সলুকাবাদ ইউনিয়নের গ্রামগঞ্জের পাড়া মহল্লায় সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জনগনের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আকবর আলী,ফারুক আহমদ,আবুল কালাম আজাদ.আব্দুর রশিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচাঁন,তফাজ্জল হোসেন,আজিজুর রহমান সৌরভ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ-৪(সদনর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধথারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের কোন বিকল্প নেই। তাই আগামি নির্বাচনে এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.