1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

রাজশাহীতে মাদক ব্যবসা, র‌্যাবের অভিযানে ৫ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড ও ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক, সন্ত্রাসী, অস্ত্রধারী ও অন্যান্য অপরাধীদের দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই অংশ হিসেবে গত ৫ জুলাই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তানোর থানার কালিগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন-মো. ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫), মো. হাফিজুর (৩৫), মো. ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)। তাদের মধ্যে ময়েজ উদ্দিন ও খোকনের বাড়ি তানোরের মাসিন্দা গ্রামে এবং বাকি তিনজনের বাড়ি রাইতান বড়শো গ্রামে।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তারা ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে তানোর ও আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.