1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ বেলকুচি থানা শাখার উদ্যোগে এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বওড়া কাসেমুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদরাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ (শায়েখে চরমোনাই)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–
মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ
মাওলানা আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা
আলহাজ মাওলানা মোতালিবুর রহমান সাঈফী, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, সিরাজগঞ্জ
মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সদস্য, কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সমাবেশে সভাপতিত্ব করেন–
আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ ছানোয়ার হোসেন, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, বেলকুচি থানা শাখা।

বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ও কুরআন-সুন্নাহভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে শতাধিক ওলামা, ছাত্র, শিক্ষক ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত মুসল্লিদের মাঝে ছিল ভিন্ন এক ধর্মীয় অনুভব ও ঐক্যবদ্ধ চেতনা জাগরণের মধ্য দিয়ে বয়ান পেশ হয় এবং মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.