1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিনত করতে হবে – আনোয়ার সাদাত টুটুল

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

একটি গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল গুলোকে দেয় গঠনে মনোযোগী হতে হবে। অত্যান্ত পরিতাপের বিষয় যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিল সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। পুরনো রাজনৈতিক দল দেশের মৌলিক পরিবর্তন, জনগণের অধিকার বিবেচনায় না নিয়ে ব্যক্তিগত লাভের চিন্তা করছে। নতুন দলগুলোও পুরাতনদের অনুসরন করলে চলবেনা। দেশের মানুষ সবকিছু ভুলে নতুন বাংলাদেশ দেখতে চায়। রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই বাংলাদেশকে জনগণের রাষ্ট্রে পরিনত করতে হবে বলে দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। আজ এবি পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে নতুন সংগঠকদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। সিরাজগঞ্জ জেলা আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় পৌর ভাষানী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, জেলা কমিটির সাব্বির আহমেদ, শাহ আলম, শাহজাদপুর উপজেলা আহবায়ক হাফিজুর রহমান, বেলকুচি উপজেলা আহবায়ক আবদুল মান্নান, এনায়েতপুর থানা আহবায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোবারক সরকার, ছাত্রনেতা লোকমান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে টুটুল আরো বলেন, একটি নির্বাচন কিংবা ক্ষমতার পালাবদলের আন্দোলন দীর্ঘ সময় চলেছে, দিনশেষে মানুষ একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশের আশা নিয়ে মানুষ জীবন দিয়েছে। মানুষের সেই আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবরুপ দিতে হবে। তিনি সিরাজগঞ্জের নদী ভাঙ্গন, তাঁত শিল্পের সমস্যা, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্যসেবার ব্যাপক ঘাটতি তুলে ধরে বলেন, এই সমস্যা সমাধান করতে হবে।
সিরাজগঞ্জের সমস্যা সমাধানে লাগাতার কর্মসূচির পরিকল্পনা জানিয়ে সবাইকে এবি পার্টিতে যুক্ত হওয়ার অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে আব্দুল খালেক বলেন, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতির কথা বলে এবি পার্টি সারাদেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। দেশের সমস্যা বর্ননা অনেকেই করতে পারে। আমরা শুধু সমস্যা বর্ননাই করবোনা, সমস্যা সমাধানের পথ দেখাবো এবং সরকারকে বাধ্য করবো যেন সমস্যা সমাধান হয়। সেইজন্যই আমরা সিরাজগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য, সহ সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, উপদেষ্টাদের নিকট দাবি পৌছানো ও সমস্যা সমাধান পর্যন্ত কাজ করতে চাই।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জের বিভিন্ন নেতাকর্মী ও নতুন যোগদানকৃত সংগঠকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.