1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

“শাহ আমানত বিমানবন্দরে হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: রানওয়ে সচল হতে দুই ঘণ্টা লেগেছে”

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২ দেখেছেন

সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। এতে বিমান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে এবং একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণ করে। রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আটকে পড়ে, ফলে রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

রানওয়ে ২ ঘণ্টা বন্ধ থাকায় ১টি আন্তর্জাতিক এবং ৩টি অভ্যন্তরীণ ফ্লাইটের সময় বিলম্বিত হয়েছে।
এগুলোর মধ্যে সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট-402 ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে ১১:৫৩ টায় চট্টগ্রাম ছেড়ে যায়।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG 612 ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট বিলম্বে ৯ টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।অন্যদিকে ঢাকা থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS 105 (ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ০৯:৩০) এবং এয়ার আস্ট্রার ফ্লাইট 415(ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ১০:৩০) বিলম্বে যাত্রা করে এখনো চট্রগ্রাম এসে পৌঁছেনি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। যাত্রীদের কেউ আহত হননি, সবাই নিরাপদে আছেন।তিনি আরও জানান, বেলা ১১টা ২০ মিনিটে ত্রুটি সারিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল করে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.