ধামরাইয়ের খড়ারচড় গ্রামে (৪ জুলাই ) স্বনামধন্য প্রফেসর ডঃ এম এ মান্নান কলেজে আজ সকাল ১০টা থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আখতার স্যার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ এম এ মান্নান স্যার, যিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, “শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করতে হলে তাদের জন্য আধুনিক পদ্ধতিতে পাঠদান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
পূর্বে সূত্রে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল, যাতে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হয়।
সভায় আরও বক্তব্য রাখেন শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আজাদ স্যার এবং কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা জনাব মোঃ আফাজ উদ্দিন স্যার । এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দও তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
এই মতবিনিময় সভা কলেজের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।