1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

দীঘিনালায় বিদ্যুৎ বিভাগের দুর্নীতি,বিক্ষুব্ধ জনতার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চলমান দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।  ১ জুলাই সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিলটি দীঘিনালা হলুদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।

মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা মো. খালেদ হাসান রবিন, তরিকুল ইসলাম ফাহিম, মো. মারুফ খান ও মো. শাকিল। বক্তৃতায় তারা অভিযোগ করেন, “বিদ্যুৎ অফিসে নতুন সংযোগ, মিটার বদল কিংবা বিল সংশোধনের নামে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় করা হচ্ছে। এখানে সেবা নেই, আছে শুধু টাকা নেয়ার খেল। জনসেবার নামে চলছে দুর্নীতির উৎসব। অফিসে না গেলে সেবা পাওয়া যায় না, আর গেলে টাকা না দিলে কাজ হয় না। সাধারণ মানুষ পিষে মরছে।”

মানববন্ধন থেকে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.