1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু, দুই জন নিখোঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরিফ (০৮) ও জোবায়ের (০৮) নামে আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টায় উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাপলা আক্তার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে দত্তের বাজার বিরই দাখিল মাদ্রাসার নবম

শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ আরিফ ও জোবায়ের একই গ্রামের হাবিব মিয়া ও মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দত্তের বাজার পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ওপাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকুন্দিয়া ও গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশু উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। কিশোরগঞ্জ নৌপুলিশের ডুবুরি দলের প্রধান আমিনুর রহমান জানান, ঘটনার পর খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নৌকাডুবির কয়েক কিলোমিটার এলাকায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার ও আমি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনায় সহযোগিতা করি। দুই শিশু উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’ নৌকাডুবির কথা শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.