1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মূহুর্তে পুড়ে গেলো ২ কোটি টাকার মালামাল

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ৩০ জুন সোমবার ভোরে ঝগড়ারচর দক্ষিণ বাজারের মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরে আগুনে পুড়ে দোকানের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দোকানের মালিক বিল্লাল মিয়া জানান,ভোরবেলায় ঘুমে থাকায় বাজারের লোকজনের কাছে জানতে পারি আমাদের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কোন মালামাল বের করতে পারি নাই।পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দুই ঘন্টা পর এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আমাদের সমস্ত মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়। এঘটনায় সবকিছু হারিয়ে আমরা পথে বসে গেছি।

এব্যাপারে শ্রীবরদী ফায়ার সার্ভিস এর সাব স্টেশন অফিসার আশরাফ হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে শ্রীবরদী ও বকশীগঞ্জের ফায়ার সার্ভিসে দুটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.