1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের বোচাগঞ্জে মাত্র ১০ হাজার টাকার জন্য এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্ধু হাতেই প্রা*ণ গেল আরেক বন্ধুর। হ*ত্যার কথা স্বীকার করেছে ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় (২৫) ওরফে মম। নিহতের নাম সাধন চন্দ্র রায় (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার চারদিন পর গত ২৭ জুন ঠাকুরগাঁও থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হ*ত্যাকারী মনোজিৎ রায়কে গ্রেফতার করে পুলিশ। পরে ২৮ জুন তার স্বীকারোক্তির ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুর থেকে সকাল ১১টায় নি*হত সাধন চন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নি*র্মম হ*ত্যাকাণ্ড। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই হতবাক যে, অর্থের লোভে একজন ঘনিষ্ঠ বন্ধু এমন জঘন্য কাজ করতে পারে। নিহতর পরিবারেরা দাবি করেছেন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.