1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রহনপুরে ফুটবলার কে লাঞ্ছিত করায় মানববন্ধন – ইউএনও অফিসে স্মারকলিপি পেশ 

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে উপজেলা খেলোয়াড় ক্রীড়ামোদি ও ক্রীড়া সংগঠকবৃন্দ এর আয়োজনে ও ব্যানারে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন, রহনপুর ক্রীড়া একাডেমির সভাপতি সাখাওয়াত হোসেন, রহনপুর ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাগর) অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক খেলোয়াড় মাসুদ রানা পালানু, রহনপুর ফুটবলার দল আজিজুল ইসলাম, সাবেক খেলোয়াড় ইউসুফ আলী, সাবেক খেলোয়াড় সামিউল ইসলাম বকুল, তহিদুজ্জামান প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয় নিয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি মুঠো ফোনে বলেন, স্মারকলিপি দিয়েছে শুনলাম, আমি জেলায় মিটিংয়ে আছি স্মারকলিপি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবগত করা হবে। প্রসঙ্গত : গত ২৭ জুন আলিনগর স্কুল এন্ড কলেজ মাঠে কৃতি ফুটবলার আব্দুল বাশির কে লাঞ্ছিত করা হয়। এ ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.