1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের বেলকুচি উপজেলা শাখার নব গঠিত পূর্নাঙ্গ কমিটির সাধারন সভা ও কার্যক্রম অনুষ্ঠান ২৭ জুন সকাল ১০ ঘটিকায় বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী ফ্রেন্ডস রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রথম মাসিক সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সন্মানিত সভাপতি জনাব মোঃ কেরামত আলী তালুকদার, অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন অত্র শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল,

প্রথম মাসিক সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান ইমাম তালুকদার (প্রকাশক ও সম্পাদক ) দৈনিক জয়সাগর পত্রিকা), সভাপতি (বাংলাদেশ প্রেসক্লাবের সিরাজগঞ্জ জেলা শাখা এবং সাধারণ সম্পাদক (বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় শাখা)।  বিষেশ অতিথি উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ভাঙ্গাবাড়ীর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম গোলাম।

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন সিনিয়ার সহ সভাপতি মোঃ আলহাজ্ব সার্জেন্ট আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ ইলিয়াস হোসেন, কার্যকরী সদস্য মোঃ সুমন প্রামানিক,কার্যকরী সদস্য  মোঃ তানজিদ হোসেন রিয়াল সহ সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, সাংবাদিক মোঃ সেলিম রেজা, সাংবাদিক মিন্টু মিয়া, সাংবাদিক মোঃ আওরঙ্গজেব সরকার, সাংবাদিক মোঃ মমিন মল্লিক।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের ভূমিকা, নিয়মিত রিপোর্টিং, সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে নিয়মিত সভা ও মতবিনিময়ের বিকল্প নেই।

সভায় সর্বসম্মতিক্রমে মাসিক কার্যপরিকল্পনা নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে ও সাংবাদিকতা পেশাকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় আলোচনার পর মাঝে ফুলের শুভেচ্ছা বিনিময় পরে সভার শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রীতিভোজের আয়োজন ও একটি বাংলাদেশ প্রেস ক্লাবের লোগো প্রিন্ট করা একটি করে ট্রি- শার্ট উপহারের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সভাপতি মহোদয় সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.