২৬ জুন, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল উদ্দেশ্য— নির্যাতনের শিকার মানুষদের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্র ও সমাজকে এ ধরনের অমানবিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতা সৃষ্টি করা।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আজ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মানব অধিকার সংগঠন ও নাগরিক সমাজের উদ্যোগে আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সমাজে শারীরিক, মানসিক ও আইনি নির্যাতনের ঘটনা ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। তারা জোর দিয়ে বলেন, “আইনের যথাযথ প্রয়োগ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সচেতন নাগরিক সমাজই পারে নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে।