1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রথযাত্রা মহোৎসব-২০২৫ উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১ দেখেছেন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বিকেল ৪ ঘটিকায় শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ অতীত অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা ও করণীয় বিষয়সমূহ পুলিশ সুপার নিকট তুলে ধরে
বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। এই উৎসব যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ সর্বদা সজাগ থাকবে।” তিনি আরও জানান, রথযাত্রা চলাকালীন সময়ে প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। এছাড়াও, সভায় শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.