1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন হিরো আলম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ দেখেছেন

নিউজ ডেস্ক

বহুল-আলোচিত মুশতাক-তিশা দম্পতির পর ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ‘ছিঃ ছিঃ’ ধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। সেই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছেন হিরো আলম।

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে পুলিশি সহায়তায় মেলা থেকে বের হয়ে যান হিরো আলম।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমকে হিরো আলম বলেন, কেউ একজন মানুষকে কোনো জায়গা থেকে বের করে দেয়ার অধিকার রাখে না। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, বইমেলায় আমাকে ‘ভুয়া’ ‘ভুয়া’ ধ্বনি দিয়ে অপমান করা হয়েছে। সেজন্য আমি ডিবি কার্যালয়ে এসেছি।

বিষয়টির সুরাহার জন্য তিনি ডিবি প্রধান হারুন-অর-রশিদের কাছে গিয়েছেন। লিখিতভাবে অবহিত করবেন হিরো আলম।

জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচারণা চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছি ছি দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় নানা কর্মকাণ্ড ও একাধিকবার নির্বাচনে দাঁড়িয়ে আলোচনায় আসেন হিরো আলম।

উল্লেখ্য, এরআগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুশতাক-তিশা, ডা. সাবরিনাকে একইভাবে বের করে দেন সাধারণ দর্শনার্থী ও পাঠকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.