“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা ২০২৫ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ জুন সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন এর আয়োজনে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার রায়।
এদিকে মেলায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের বাগানের ফল নিয়ে মেলায় অংশগ্রহন করেন। এবং এই মেলা দেখতে হাকিমপুর উপজেলার বেশ কিছু স্কুলের শিক্ষার্থীরা আসেন।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ইলততুমিশ আকন্দ, হিলি প্রেসক্লাবের সম্মানিত সভাপতি গোলাম রব্বানি, হাকিমপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে ছিলেন।