1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সভায় পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন ও যথাযথ মর্যাদায় পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও শহরের যানজট নিরসনের উপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনাক্যাম্পের মেজর মো. তারেক, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সেলিম মিঞা, এনএসআইয়ের উপপরিচালক বশির আহমেদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ।

সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন। সভায় প্রস্তাবটি গৃহীত হলে ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে উল্লেখ করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সাথে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.