1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ছাত্রদলের শান্তি মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশে ছাত্রদলের শান্তি মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে ছাত্রদলের একটি শান্তিপূর্ণ মিছিলকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় জেলা বিএনপি নেতা জুয়েলের নেতৃত্বে শোডাউন চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। সংঘর্ষে পুলিশসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনার পর রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার পর উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তদন্তের স্বার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। বুধবার দিবাগত রাতে পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে ফজলুর কবির জুয়েলকে গ্রেপ্তার করে।”

বর্তমানে জুয়েল পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.