1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বাগমারায় গণপিটুনি দিয়ে হত্যার মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় ‘মূলহোতা’ হিসেবে অভিযুক্ত গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার গোলাম প্রামানিক আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত আবদুর রহমান প্রামানিকের ছেলে।

র‌্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে আবদুর রাজ্জাককে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা আমিনুলকে ধরে ফেলে মারধর করে আটক করে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আমিনুলকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেসময় প্রায় এক হাজার উত্তেজিত মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নেয় এবং গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় বাগমারা থানার সাত পুলিশ সদস্যও আহত হন।

ঘটনার পর বাগমারা থানায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে গোলাম প্রামানিককে অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত করে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.