1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নরসিংদীর পলাশে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৭ জুন সকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ফিরিন্দার টেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পলাশ উপজেলা প্রশাসন এই যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক।

অভিযান চলাকালে মাদক সেবন ও সরবরাহের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(গ) ধারার অপরাধে ৪২(১) ধারায় বিচার করা হয়। মোবাইল কোর্টের রায়ে প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ডসহ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডসহ মোট জরিমানার পরিমাণ ২,০০০ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদীর উপপরিদর্শক মোঃ নান্নু মিয়া, পলাশ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া, অভিযানে পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.