1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নৈতিক স্খলনের অভিযোগে এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে দলীয় হাইকমান্ড।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নোটিশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব মো. আখতার হোসেন। একইসঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন আহ্বায়ক ও সদস্যসচিব যৌথভাবে।

দলের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.